July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

হরমুজের চাবি কার হাতে, আলোচনার টেবিলে পাল্টে গেল যুদ্ধের ‘দাবার চাল’

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আসন্ন শান্তি আলোচনার টেবিলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। মার্কিন-ইসরায়েলি অভিযানের ফলে সৃষ্ট যুদ্ধাবস্থা নিরসনে উভয়পক্ষ আলোচনার প্রস্তুতি নিলেও, এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া জটিলতা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে।

বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে প্রায় স্থবির হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে এই পথ দিয়ে জ্বালানি সরবরাহ তলানিতে ঠেকেছে এবং বর্তমানে যে সামান্য পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে, তার অধিকাংশই ইরানের।

বিশ্লেষকদের মতে, ইরান এই আন্তর্জাতিক সমুদ্রপথের ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে মরিয়া। যুদ্ধের শুরু থেকেই ইরানি কর্তৃপক্ষ কার্যত এই জলপথটি অবরুদ্ধ করে রেখেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের ওপর। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, ভবিষ্যতে এই প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরান একটি স্থায়ী টোল বা মাশুলব্যবস্থা চালু করতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো সিদ্ধান্তে রাজি হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এতে বিশ্ব অর্থনীতির ওপর ইরানের একচেটিয়া প্রভাব তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

সংঘাত শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করলেও বর্তমানে তা হাতেগোনা কয়েকটিতে নেমে এসেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রবিবারের মধ্যে মাত্র ৩৬টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। অন্যদিকে শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলার নিশ্চিত করেছে যে, গত ১৩ এপ্রিল মার্কিন অবরোধ আরোপের পর থেকে অন্তত ২৭টি ইরানি জাহাজ এই চ্যানেলটি ব্যবহার করেছে, বিপরীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সমসংখ্যক জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

পণ্যমূল্য ও সরবরাহ পর্যবেক্ষণকারী সংস্থা সিআরইউ গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, মে মাসের শেষ পর্যন্ত এই অচলাবস্থা চলার প্রবল সম্ভাবনা রয়েছে, যা জ্বালানি বাজারকে অস্থিতিশীল এবং উচ্চমূল্য ধরে রাখবে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু করার বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে বিশ্ব অর্থনীতিকে দীর্ঘমেয়াদি এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

বর্তমানে হাজার হাজার নাবিক এই বিপজ্জনক জলসীমায় আটকা পড়ে আছেন, যা মানবিক সংকটেরও ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *