July 29, 2026, 5:40 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন

Reporter Name

ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থী সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শনের ঘটনা সামনে এসেছে। রাজধানীর প্রধান এক চত্বরে অনুষ্ঠিত রাতের সমাবেশে গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দেন এবং আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিকে প্রশংসা করে তেল আবিব লক্ষ্য করে হামলার আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।

তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়। শুধু তেহরানেই নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং ইরানের পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরে চত্বরে এসব সরকারপন্থি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশটির শীর্ষ কর্মকর্তারা।

সূত্র : বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *