July 29, 2026, 5:32 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযানে জাল টাকা তৈরির কারবারিসহ গ্রেফতার ৩

এম এ খায়ের ইমন, কুমিল্লা থেকে:

কুমিল্লার চান্দিনা উপজেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে জাল টাকা তৈরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) চান্দিনা থানা পুলিশের পৃথক অভিযানে জাল টাকা তৈরি ও বাজারজাতের অভিযোগে মোঃ আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আলামতসহ গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১নং বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া (বেত বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ শাহ আলম ও মাতা মোছা. শহিদা আক্তার।
এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে চান্দিনা উপজেলার কৈকরী এলাকার মৃত শহিদ উল্যাহর ছেলে মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে পিআর মামলার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি খাদিজা বেগম (স্বামী-মনির হোসেন), সাং-কেগলা, ডাকঘর-দোল্লাই নবাবপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে পুলিশ।
চান্দিনা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *