চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়ায় অবস্থিত লতিফা খাতুন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ মার্চ ২০২৬, শুক্রবার রাত ৯টায় স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম পেচু এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মমতাজুল হক।
সাধারণ সভায় বক্তারা মসজিদ ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষা প্রসার এবং সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুসংগঠিত ও কার্যকর কমিটি প্রতিষ্ঠান দুটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম আরও সুসংগঠিত, আধুনিক ও সমৃদ্ধ হবে।