July 29, 2026, 4:23 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় তেল কারচুপি রোধে র‍্যাবের অভিযান: জরিমানা, ধ্বংস পুরাতন তেল

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা থেকে:

ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে গাইবান্ধা শহরে অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। অভিযানে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


‎মঙ্গলবার র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের ব্রিজ রোড এলাকায় অবস্থিত ‘কাজল ট্রেডার্স’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকায় ‘হক এন্টারপ্রাইজ’-এর একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখানে সংরক্ষিত কিছু মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দীর্ঘদিন ধরে সংরক্ষিত এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া তেল জব্দ করে তা যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
‎অভিযানে র‍্যাব-১৩, সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
‎সংশ্লিষ্টরা জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ না করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *