July 29, 2026, 6:25 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

নিষেধাজ্ঞা থাকা একটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী: পেন্টাগন

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ইন্দো প্যাসিফিক অঞ্চলে ‘অবৈধ নেটওয়ার্ক’ ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে রাতে এবং “কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই” এটি সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা “রাইট অব ভিজিট”, অর্থাৎ, আন্তর্জাতিক আইনের অধীনে কোনো দেশের অধীনে না থাকা ও নিষেধাজ্ঞাভুক্ত এমটি টিফানি নামের জাহাজকে সমুদ্রে থামিয়েছে এবং এরপর কোনো সংঘর্ষ ছাড়াই তাতে তল্লাশি চালিয়েছে।অভিযানের কিছু ছবি ও ভিডিওও শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

তারা বলেছে, ইরানকে সহায়তা দেওয়া নিষিদ্ধ জাহাজ ও অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি রাখা হবে ও অভিযান অব্যাহত রাখা হবে- সে তারা যেখানেই কার্যক্রম চালাক না কেন।

তারা আরও বলেছে, “নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের জন্য আন্তর্জাতিক জলসীমা কোনো নিরাপদ আশ্রয় নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *