July 29, 2026, 6:05 pm
শিরোনাম:
পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩

দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের পটিয়া পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ অনুষ্ঠিত দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল (বালক) চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ দিদারুল আলম “দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে এক সেট জার্সি উপহার দেন।
(২১ এপ্রিল মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের মাঠে শিক্ষক, খেলোয়াড়দের নিয়ে এ জার্সি উন্মোচন করেন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ দিদারুল আলম।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ গোবিন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশিদ, অত্র বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত পিটিআই পটিয়ার ইনস্ট্রাক্টর জন শেখ একলাছ উর রহমানসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের উৎসাহ প্রদানের জন্য বিদ্যালয় ও অতিথিদের পক্ষ থেকে এডহক কমিটির সদস্য মোহাম্মদ দিদারুল আলমকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এসময় দিদারুল আলম বলেন, আজকের স্কুলের খুদে খেলোয়াড়রা আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ গড়ার কারিগর- এই বার্তাটি এখন বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। , খুদে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুল পর্যায়ে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে,
তিনি দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন এলাকাবাসীক উৎসর্গ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *