July 29, 2026, 5:36 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় ৬৮ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা, ৩৪ হাজার ৫২৭ পরীক্ষার্থী; কেন্দ্রগুলোতে কড়া নজরদারি

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা থেকে:

সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৫২৭ জন।
‎এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা-গাইবান্ধা সদর ৪,৭১৭ জন, সাদুল্লাপুর ২,৬০৬ জন, পলাশবাড়ী ৩,০১৮ জন, ফুলছড়ি ১,০২২ জন, সুন্দরগঞ্জ ৩,৯৭৩ জন, সাঘাটা ৩,৪৯৫ জন এবং গোবিন্দগঞ্জে সর্বোচ্চ ৬,৫৮৩ জন। এছাড়া দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৫,৯০৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ২,৫৯৮ জন।
‎জেলায় মোট ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এসএসসি ৪২টি, দাখিল ১১টি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


‎এসএসসি পরীক্ষা উপলক্ষে জেলার একাধিক কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল আলমসহ সংশ্লিষ্টরা।
‎পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নজরদারি ও সার্বিক তদারকি। ভ্রাম্যমাণ টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
‎জেলা প্রশাসক জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *