May 1, 2026, 2:20 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

বাউফলে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মো. মিজানুর রহমান বিশেষ জেলা (পটুয়াখালী) থেকে:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাশিপুর এলাকায় মোতাহার মীরের দোকানের পেছনের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুর ইসলামের নেতৃত্বে এসআই (নি.) মো. মনিরুজ্জামানসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কাশিপুর এলাকার মো. মোয়াজ্জেম হোসেন মীরের ছেলে মো. খায়রুল ইসলাম মীর (২১), একই এলাকার মো. জামাল মীরের স্ত্রী মোসা. খাদিজা বেগম (৩১), পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের আখই বাড়িয়া গ্রামের মোঃ.আজাহার কাজীর ছেলে মো. সবুজ কাজী (৩০) এবং বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মো. সোবাহান আকনের ছেলে মো. সুমন আকন (৩৩)।
এ সময় তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।