July 29, 2026, 4:27 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ইরানি জাহাজ ওমান সাগরে আটকের ঘটনায়,পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ইরানি জাহাজ মার্কিন বাহিনীর ওমান সাগরে আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এই ঘটনার ‘শিগগিরই’ পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে দেশটি।

ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত দেশটির ‘হজরত খাতাম আল–আম্বিয়া’ সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাহাজটি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওই বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন ও সমুদ্র জলদস্যুতার মাধ্যমে আগ্রাসী আমেরিকা ওমান সাগরের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তারা জাহাজটিতে গুলি করেছে এবং তাদের বেশ কয়েকজন সন্ত্রাসী মেরিন সেনাকে ওই জাহাজের ডেকে নামিয়ে সেটির নেভিগেশন (দিকনির্দেশনা) ব্যবস্থা বিকল করে দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সতর্ক করে দিচ্ছি যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে এবং এর চরম প্রতিশোধ নেবে।’

সূত্র: আল–জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *