July 29, 2026, 6:27 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের জেলেনস্কির নিন্দা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য হ্রাস করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র একটি ছাড়ের মেয়াদ বাড়ানোর পর, রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাশিয়ার তেলের জন্য দেওয়া প্রতিটি ডলারই যুদ্ধের অর্থ। এটি ইউক্রেনে ধ্বংসাত্মক হামলায় ব্যবহার করা হচ্ছে।’

-কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার এক মাসের জন্য নিষেধাজ্ঞা ছাড় দেয়। এর ফলে সমুদ্রে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানি মূল্যের চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই ছাড় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

যদিও এর দুই দিন আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছিলেন, ওয়াশিংটন এটি নবায়ন করবে না।

জেলেনস্কি বলেন, বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, রুশ তেল বহনকারী ১১০টির বেশি ট্যাংকার সমুদ্রে রয়েছে। এগুলোতে ১ কোটি ২০ লাখ টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে, যা ‘নিষেধাজ্ঞা শিথিলের কারণে আবারও কোনো বাধা ছাড়াই বিক্রি করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এটি ১০ বিলিয়ন ডলার, যা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে নতুন হামলায় রূপান্তরিত হচ্ছে।’

ইউক্রেনের এই নেতা বলেন, গত এক সপ্তাহে রাশিয়া তাদের শহর ও বসতিতে দুই হাজার ৩৬০টির বেশি আক্রমণকারী ড্রোন, এক হাজার ৩২০টির বেশি নির্দেশিত বিমান বোমা ও প্রায় ৬০টি বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

স্থানীয় প্রশাসন প্রধান বলেন, রোববার উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে এক রাতের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত ও অপর চার জন আহত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘রুশ ট্যাংকারগুলোকে থামানো জরুরি। তাদের বন্দরে তেল পৌঁছাতে দেওয়া যাবে না। হামলাকারীর তেল রপ্তানি কমাতে হবে। ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাও সেই লক্ষ্যেই কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *