July 31, 2026, 9:17 am
শিরোনাম:
পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান প্রশাসনিক স্থবিরতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সুচিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা, অনিয়মের পাহাড় ভুলে স্বাক্ষর না করায় বেরোবিতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থী বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে

“বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ আব্দুল হক, সিরাজগঞ্জ থেকে:

সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় রংধনু ডিজিটাল স্কুলের অডিটোরিয়ামে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ১৮/০৪/২৬ইং(শনিবার ) অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি রাশেদা সুলতানা রোজী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, কলামিষ্ট,ও বসুন্ধরা শুভ সংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ.টি.এম. আরিফ, উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি)জনাব মোক্তারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: নিলুফা ইয়াসমিন। এছাড়াও কালের কণ্ঠ প্রত্রিকার সিনিয়র সাংবাদিক আতাউর রহমান রাজু, রংধনু ডিজিটাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মোঃ স্বপন , হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষিকা তানজিরা রহমান স্মৃতি,দৈনিক স্বদেশ বিচিত্রা প্রত্রিকা সিরাজগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি, মোঃ আব্দুল হক, সাপ্তাহিক দূর্নীতি অনুসন্ধান নিউজ পত্রিকার প্রকাশক মোঃ আল আমিন সরকার , এবং বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আলাপ আলোচনায় জানা যায় অসচ্ছল নারীদের অনেকেই স্থানীয় বিভিন্ন কলেজে পড়াশুনা করেন। তাদের সাথে আলাপ আলোচনার সময় তারা বলেন সেলাই মেশিন চালানোর দ্বারা উপার্জিত অর্থ দিয়ে তাদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারবে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারবে।সেলাই মেশিন বিতরণ শেষে রংধনু ডিজিটাল স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তাদের মাঝে ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনের লেখা বই বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *