July 29, 2026, 5:32 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রামগতিতে ৪ বলি ট্রাক্টরসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার, থানায় মামলা

কবির হোসেন রাকিব, লহ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে কৃষি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কাটার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ৪টি বলি ট্রাক্টর জব্দ করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। অভিযানকালে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাটি কাটার ঠিকাদার চর রমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল রকিবের ছেলে আশ্রাফ উদ্দিন (৫০), বলি ট্রাক্টর চালক চরসীতা গ্রামের মোঃ রফিকের ছেলে মোঃ রিয়াজ (২৮), চন্দ্রগঞ্জের মোঃ জিল্লালের ছেলে মোঃ রাব্বি (২১), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল মতিনের ছেলে শামীম (১৯) এবং চরনেয়ামত গ্রামের আলমগীরের ছেলে সাব্বির (১৫)।
এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয় এবং মাটি পরিবহনে ব্যবহৃত ৪টি বলি ট্রাক্টর জব্দ করা হয়। তিনি আরও বলেন, কৃষি জমির টপ সয়েল বিক্রি পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর—এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *