July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধা প্রেসক্লাবের দিনব্যাপী মুখর বৈশাখী আড্ডা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী আড্ডা’। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করে গাইবান্ধা প্রেসক্লাব। শনিবার সকালে স্থানীয় কাচারী বাজারে প্রেসক্লাব চত্বরে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


অনুষ্ঠানে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজজামান মোনা। আলোচনায় অংশ নিয়ে গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উপপরিষদের আহবায়ক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য উজ্জল চক্রবর্ত্তী, গোলাম রব্বানী মুসা, কায়সার রহমান রোমেল, রিকতু প্রসাদ বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরেন এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অন্যান্য সাংবাদিকদের মধ্যে অংশ নেন শাহাবুল শাহীন তোতা, কায়সার প্লাবন, এসএম বিপ্লব, মাসুম লুমেন প্রমুখ।
আনন্দমুখর এ আড্ডায় অতিথি হিসেবে অংশ নেন রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, বাচিকশিল্পী কবি দেবাশীষ দাশ দেবু, লেখক গবেষক রূপম রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, কমিউনিটি রেডিও সারাবেলা স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান গোলাপ, উন্নয়নকর্মী প্রবীর চক্রবর্ত্তী, নারী নেত্রী মিতা হাসান প্রমুখ।
আড্ডার বিশেষ আকর্ষণ ছিল প্রাণবন্ত আলোচনা, মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বিশিষ্ট শিল্পী চুনি ইসলাম, সোমা সেন, লায়লা তাজনুর সাউদি, স্বজন খন্দকারের পরিবেশিত গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ফাহিম ও তার দল।
দিনব্যাপী এই বৈশাখী আয়োজনে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, লেখক-গবেষক, আইনজীবী ও রাজনীতিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণচঞ্চল ও স্মরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *