July 29, 2026, 5:40 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা থেকে:

১৫ এপ্রিল গাইবান্ধা জেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ন্যায় জেলাতেও আজকের পরীক্ষার বিষয় বাংলা এবং পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
‎জেলাজুড়ে এ পরীক্ষায় মোট ১১ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪ হাজার ৫৫০ জন এবং ছাত্রী সংখ্যা ৬ হাজার ৫৩৭ জন।
‎উপজেলাভিত্তিক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গাইবান্ধা সদরে ৯১২ জন ছাত্র ও ১,২৩৭ জন ছাত্রী, গোবিন্দগঞ্জে ৯৪৯ জন ছাত্র ও ১,৩৬৫ জন ছাত্রী, পলাশবাড়িতে ৫৫৯ জন ছাত্র ও ৭৫৭ জন ছাত্রী, ফুলছড়িতে ২৯১ জন ছাত্র ও ৩৬৯ জন ছাত্রী, সাদুল্লাপুরে ৫৭৮ জন ছাত্র ও ৭৬৩ জন ছাত্রী, সাঘাটায় ৫৪৭ জন ছাত্র ও ৮১১ জন ছাত্রী এবং সুন্দরগঞ্জে ৮১৪ জন ছাত্র ও ১,২৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
‎জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি ব্যবস্থা রাখা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি, শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে পারবে।
‎তিনি আরও বলেন, গাইবান্ধা জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এ ধরনের মূল্যায়নমূলক পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি।
‎জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *