July 29, 2026, 5:40 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ঘাঘট নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার

‎ ‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা থেকে:

গাইবান্ধা সদরে ঘাঘট নদী থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
‎মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর ১টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।
‎নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
‎স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হয় সাদাদ। অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রিজ এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।
‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *