October 8, 2026, 10:21 pm

হাঙ্গেরিতে পেইতার মোজোর বিশাল জয়, ইউরোপে উল্লাস

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

হাঙ্গেরিতে ভিক্তর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে। তার দেড় দেশকের বেশি সময়ের শাসনকে হারিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেইতার মোজোর।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে জিতে দানিউব নদীর তীরে বুদাপেস্টের পার্লামেন্ট ভবনের বিপরীতে দাঁড়িয়ে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা পেরেছি। আমরা একসঙ্গে হাঙ্গেরির এই শাসনব্যবস্থাকে উৎখাত করেছি।

বিশ্লেষকরা ধারণা করছেন, পেইতার মোজোর এই জয়ের মধ্য দিয়ে বিশ্বের সাথে হাঙ্গেরির সম্পর্ক নতুন করে গড়ে উঠবে। উল্লেখ্য, ভিক্তর অরবান ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।

পাশাপাশি অরবানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের জন্য বড় এক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এতোদিন।