July 29, 2026, 5:08 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপের’ হুঁশিয়ারি ইরানের

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি না হওয়ার পর হরমুজ প্রণালিতে যাতায়াতকারী সব জাহাজ অবরোধের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আইআরজিসির নৌ-কমান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে-কোনো ভুল পদক্ষেপ শত্রুদের জন্য এই প্রণালিকে মরণ-ঘূর্ণিপাকে পরিণত করবে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সেখানে আইআরজিসি জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের অবরোধের ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা স্পষ্ট করেছে, ইরান তার সার্বভৌমত্ব ও জলসীমা রক্ষায় যে-কোনো চরম ব্যবস্থা নিতে প্রস্তুত।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে ট্রাম্পের নৌ-অবরোধের হুমকি এবং অন্যদিকে ইরানের এই ‘মৃত্যুকূপ’ তৈরির হুঁশিয়ারি আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *