July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন পটিয়ার জলি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।
শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এ সময় বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফরমটি গ্রহণ করেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আফরোজা বেগম জলি বলেন, ‘চট্টগ্রাম-১২ আসনের জন্য আমি ফরম জমা দিয়েছি। আমি আশাবাদী, দল আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে।’
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।
জানা যায়, ১৯৯২ সালে চট্টগ্রাম কমার্শিয়াল ডিপ্লোমা ইনস্টিটিউট ছাত্রদলের মহিলা সম্পাদক হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেন আফরোজা বেগম জলি। এরপর তিনি উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি তৃণমূলের মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেছি। তাদের কষ্ট ও সমস্যা কাছ থেকে দেখেছি। সুযোগ পেলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির পথে অনেক বাধা এসেছে। ২০১৮ সালের নির্বাচনের পর আমাকে ৭২ ঘণ্টা নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। মইজ্জেরটেকে আমার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তবুও আমি কখনো পিছিয়ে যাইনি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। আশা করছি দল আমার এই ত্যাগ ও অভিজ্ঞতার মূল্যায়ন করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *