July 29, 2026, 4:23 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পলাশবাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা থেকে:

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল জলিলের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নগদ অর্থ, গবাদি পশু, খাদ্যশস্য ও আসবাবপত্রসহ ঘরের প্রায় সব মালামাল পুড়ে যায়।
‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *