July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

লা লিগায় শিরোপা রেসে আরও পিছিয়ে পড়লো রিয়াল

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

লা লিগায় হঠাৎ ছন্দপতন রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে হারের পর শুক্রবার রাতে জিরোনার সঙ্গে ড্র। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কাই খেল আলভারো আরবেলোয়ার দল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে করেছে রিয়াল। এই ড্রয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল লস ব্লাঙ্কোসরা। আজ রাতে বার্সেলোনা জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ৯ পয়েন্টে।

মায়োর্কার বিপক্ষে আগের ম্যাচে তুলনামূলক দুর্বল একাদশ নামিয়ে হেরে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ আরবেলোয়া। জিরোনার বিপক্ষে তাই কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামদের নিয়ে পূর্ণ শক্তির দলই মাঠে নামান তিনি। তবে প্রথমার্ধে জিরোনার রক্ষণে ফাটল ধরাতে পারেনি রিয়ালের কোনো তারকা।

বিরতির ঠিক পর ৫১ মিনিটে ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে। ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে রিয়ালকে লিড এনে দেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। রিয়ালের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ মিনিট পরেই ডান দিক থেকে দারুণ এক গোলে জিরোনাকে সমতায় ফেরান টমাস লেমার। ম্যাচের শেষ দিকে পেনাল্টির জোরালো আবেদন করেছিলেন এমবাপে, কিন্তু রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন থাকলো রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭৬। শনিবার রাতে এসপানিওলের বিপক্ষে জিতলেই শিরোপার আরও কাছে পৌঁছে যাবে হান্সি ফ্লিকের বার্সা।

ঘরোয়া লিগের ব্যর্থতা ভুলে এখন রিয়ালকে তাকাতে হচ্ছে ইউরোপের মঞ্চে। বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে তারা। প্রথম লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় জার্মান দুর্গে অন্তত দুই গোল ব্যবধানে জয়ের বিকল্প নেই আরবেলোয়ার দলের সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *