July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

পৃথিবীতে ফেরার পর কেমন আছেন, কী করছেন আর্টেমিসের নভোচারীরা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

প্রশান্ত মহাসাগরে বহনকারী ওরিয়ন মহাকাশযানটি অবতরণ করার পর নভোচারীদের বের হয়ে নৌযানে উঠতে সহযোগিতা করছেন উদ্ধারকাজে নিযুক্ত ব্যক্তিরাছবি: নাসা

মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস–২ চন্দ্রাভিযানে অংশ নেওয়া চার নভোচারী এখন মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথাতে অবস্থান করছেন। ইতিমধ্যে তাঁরা জাহাজের ডেকে হাঁটাহাঁটি করেছেন এবং হাসিমুখে ছবিও তুলেছেন।

আজ বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটের দিকে নভোচারীদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। শুরুতে তাঁরা নভোযান থেকে বের হয়ে একটি উদ্ধারকারী নৌযানে ওঠেন। এরপর সেখান থেকে তাঁদের হেলিকপ্টারে করে ইউএসএস জন পি মুরথা জাহাজে নিয়ে যাওয়া হয়।

নৌযান থেকে ইউএসএস জন পি মুরথা জাহাজের দিকে নিতে নভোচারীদের হেলিকপ্টারে তোলা হয়
নৌযান থেকে ইউএসএস জন পি মুরথা জাহাজের দিকে নিতে নভোচারীদের হেলিকপ্টারে তোলা হয়ছবি: নাসা

জাহাজের ফ্লাইট ডেকে অবতরণের পর হেলিকপ্টারটিতে বসেই নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার ছবি তোলেন। তাঁদের হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে। পরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জাহাজে থাকা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করবেন। পরে তাঁদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে।

নভোচারীদের বহনকারী হেলিকপ্টারটি ইউএসএস জন পি মুরথা জাহাজের ডেকে অবতরণ করছে
নভোচারীদের বহনকারী হেলিকপ্টারটি ইউএসএস জন পি মুরথা জাহাজের ডেকে অবতরণ করছেছবি: নাসা

ওরিয়ন ক্যাপসুলের সফল অবতরণের পর নাসার কর্মকর্তারা জনসন স্পেস সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, নভোচারীরা এখন কেমন আছেন? এর উত্তরে আর্টেমিস-২ অভিযানের সঙ্গে যুক্ত এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং বলেন, সবাই ‘খুশি এবং সুস্থ’ আছেন।

ইউএসএস জন পি মুরথা জাহাজের ডেকে হেলিকপ্টার অবতরণের পর হাসিমুখে ছবি তোলেন নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার
ইউএসএস জন পি মুরথা জাহাজের ডেকে হেলিকপ্টার অবতরণের পর হাসিমুখে ছবি তোলেন নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভারছবি: নাসা

হেনফ্লিং বলেন, ‘আমি ভিক্টরকে হাসিমুখে দেখেছি, তিনি ভালো অবস্থায় আছেন। সবাই খুশি, সুস্থ এবং হিউস্টনে ফিরতে প্রস্তুত।’

আর্টেমিস-৩ অভিযানের জন্য নভোচারীদের নাম কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নে হেনফ্লিং সংক্ষেপে উত্তর দেন, ‘শিগগিরই।’

পৃথিবীতে ফিরে আসার প্রথম দিনে নভোচারীরা কী করবেন, তা সংবাদ সম্মেলনে নাসার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়।

নভোচারীরা ইউএসএস জন পি মুরথা জাহাজের ডেকে হাঁটাহাঁটি করেছেন
নভোচারীরা ইউএসএস জন পি মুরথা জাহাজের ডেকে হাঁটাহাঁটি করেছেনছবি: নাসা

জবাবে রিক হেনফ্লিং বলেন, নাসার প্রধান অগ্রাধিকার হলো নভোচারীদের দ্রুত তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।

ধারণা করা হচ্ছে, নভোচারীরা আগামীকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যেকোনো সময় হিউস্টনে ফিরবেন।

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী, নেওয়া হয়েছে জাহাজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *