July 29, 2026, 6:24 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা পর্যায়ে মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ
(বালক- বালিকা) টুর্নামেন্টের ফাইনাল খেলা ১১ এপ্রিল শনিবার বিকালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ।
এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জবরুত খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম এর হাতে চ্যাম্পিয়ান গোল্ডকাপ তুলে দেন। এসময় দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ সহ পৌরসভা পর্যায়ে সকল প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুটবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সমাজ সেবক মুহাম্মদ দিদারুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *