July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ চারজন নিহত

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে:

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ চারজন নিহত
হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অঙ্গরাজ্যে -মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে জানা গেছে।খবর আইবিএননিউজ ।

স্থানীয় সময় ৬ এপ্রিল ২০২৬,সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে রুট ৯এইচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর জানায়, ক্লেভরেক এলাকার স্পুক রক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি এবং রুবেলের এক বন্ধু নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না ও তার এক বছরের শিশু কন্যা। তাদের আলবানী মেডিকেল সেন্টারে (Albany Medical Center )হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলা এলাকায় বলে জানা গেছে।

অন্যদিকে, দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি Toyota Crown চালাচ্ছিলেন ব্রুকলিন এর বাসিন্দা ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। তাকে হাসপাতালে নেওয়ার পর ছেড়ে দেওয়া হলেও তার সঙ্গে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাটিকে “ভয়াবহ” হিসেবে উল্লেখ করেছেন শেরিফ জ্যাকি সালভাতোরে।

দুর্ঘটনার পর ক্ল্যাভারাক, লিভিংস্টন ও গ্রিনপোর্টসহ একাধিক উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এ ঘটনায় প্রায় চার ঘণ্টা রুট ৯এইচ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সূত্র: টাইমস ইউনিয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *