July 29, 2026, 6:25 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

গাইবান্ধায় ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ ডিপো মালিকের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাঁট ভরতখালীতে বৃহস্পতিবার দুপুরে ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করে ডিপো মালিকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত ও ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিতরণ অভিযোগে এক জ্বালানি ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান ডিপোর মালিক আবুল কালাম আজাদ অলক ট্যাগ অফিসারে অনুপস্থিতিতে তেল বিতরণ ও ৫০০ লিটার জ্বালানি তেল পেট্রোল অন্যত্র সরে রাখেন। পরে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করেন। তাৎক্ষণিক মালিককে এক হাজার টাকা জরিমানা ও সাতদিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ মার্চ অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সে সময় মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স থেকে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান বলেন, ‘আমি জানি না যে তিনি তেল নিয়ে এসেছেন। আমাকে এ বিষয়ে ডিপো মালিক কিছু জানাননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল কবীর বলেন, অভিযুক্ত ব্যক্তির পেট্রোলিয়ামের লাইসেন্স নেই। ভ্রাম্যমাণ আদালতে আবুল কালাম আজাদকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড। এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ট্যাগ অফিসারের তদারকিতে ৫০০ লিটার জব্দকৃত তেল ভোক্তাদের মাঝে বিতরণ করে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *