May 4, 2026, 7:07 pm
শিরোনাম:
ফরিদপুরে শিশু ও নারী যৌন পাচার সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতে অ্যাডভেকেসি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনের দাবি ২ নং সি,এন্ড, বি, বাজার দোকান ব্যবসায়ীদের ফরিদপুরে শিশু ও নারী যৌন পাচার সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতে অ্যাডভেকেসি সভা অনুষ্ঠিত রামপালে নিরাপদ পানি নিশ্চিতকরণে ওয়ার্ল্ড ভিশনের এনজিও সমন্বয় সভা সংবাদে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের ব্যাপার বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় কমলনগরে আনন্দ মিছিল তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার

ভোটের ময়দানে মগরাহাট পশ্চিমের টিম তৃনমূল কংগ্রেসের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আসন্ন ২০২৬,শে পশ্চিম বাংলার দুই দফায় ভোট হবে। প্রথম নির্বাচন হতে চলেছে উত্তর বঙ্গের দার্জিলিং থেকে শুরু করে মুর্শিদাবাদ ও মালদহ জেলা পযন্ত ২৩,শে এপ্রিল। এবং দক্ষিণ বঙ্গের ভোট হবে ২৯,শে এপ্রিল।ভোট গণনা হবে ৪,মে। এবার আগে থেকেই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলায় জেলায় নমিনেশন পেপার জমা দিতে শুরু করেছে তৃনমূল কংগ্রেস এবং ভারতের জাতীয় কংগ্রেস এবং বিজেপি ও আই এস এফ এবং মিম পার্টি র জোট এবং বামফ্রন্টের প্রার্থীরা। তবে এখনো পর্যন্ত কোথাও অশান্তি সৃষ্টি হয়নি। তবে উত্তেজনার পারদ চড়ছে ধিকে ধিকে। ইতিমধ্যেই পশ্চিম বাংলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাস্তায় নেমেছে ভোট প্রচারে। বহু যায়গায় রোড শো মিছিল মিটিং চলছে। কোথাও কোথাও গুরুপ মিটিং ও বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে প্রার্থীরা। তবে ২৯৪,টি সিটের মধ্যে কে কত পাবে তার বিচার করা কঠিন হয়ে পড়েছে। তবে এবার নির্বাচনে চতুর্থ মুখী প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে বহু তাবড় তাবড় প্রার্থীদের। তবে ভোট কাটাকাটিতে কে কত আসন পাবে এখনো বলা মুস্কিল। উত্তর বঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস এবং বিজেপি ও আই এস এফ ও মিম পার্টি ভোটের থাবায় কে কুপোকাত হবে বলা যাচ্ছেনা। তবে দক্ষিণ বঙ্গের বহু যায়গায় শাসক তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন বৈকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলে যখন তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ রোড শো শুরু করেছে। ঠিক তখনই তাঁকে জিতিয়ে আনার জন্য মগরাহাট পশ্চিমের যুব ও তুর্কি তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ময়দানে নেমেছে। এবার মগরাহাট পশ্চিমে তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ কে জয়ী করার লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা সাদিক হোসেন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতা ও সাবেক প্রধান কুতুবুদ্দিন লস্কর এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান লস্কর এবং মোট বারোটি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ও প্রধানরা। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমে তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ কে জয়ী করার লক্ষ্যে নিয়ে পশ্চিম বাংলা পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা বজলুর রহমান হালদার ময়দানে নেমে পড়েছে। এবং প্রতিটি অঞ্চলের নেতা ও কর্মীরা সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়েছে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ কে জয়ী করার লক্ষ্যে নিয়ে।।
তারিখ ৫/০৪/২০২৬, সোমবার