July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা থেকে:

​গাইবান্ধার রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী সাংবাদিক শুভ মিয়া (চ্যানেল এ-ওয়ান-এর জেলা প্রতিনিধি) জানান, সকাল ১১টার দিকে তিনি রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে সংবাদ সংগ্রহের জন্য যান। সেখানে গিয়ে তিনি দেখেন কোনো শিক্ষক উপস্থিত নেই এবং অফিস কক্ষ ও শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ বা জনশূন্য অবস্থায় রয়েছে। এই অনিয়মের চিত্র ভিডিও ফুটেজে ধারণ করার সময় প্রতিষ্ঠানের পিয়ন (চতুর্থ শ্রেণির কর্মচারী) তাকে বাধা দেন।

​শুভ মিয়ার অভিযোগ, ভিডিও ধারণ করতে দেখে ওই কর্মচারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের ওপর চড়াও হন এবং হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে শারীরিক লাঞ্ছনা করেন। শুভ মিয়া বলেন, আমি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরতে গিয়েছিলাম, কিন্তু পিয়ন যেভাবে আমার ওপর হামলা করেছে তা সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

​ভিডিও ফুটেজে দেখা যায়, সাংবাদিক শুভ মিয়া যখন পিয়নকে তার আচরণের কারণ জিজ্ঞেস করছিলেন, তখন তিনি উত্তেজিত হয়ে ক্যামেরার লেন্স হাত দিয়ে চেপে ধরেন এবং মারমুখী আচরণ করেন।

​এই ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

​ভুক্তভোগী সাংবাদিক এই বিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *