July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কমলনগর মেঘনা উপকূলে নৌকা মেরামতের ধুম: জীবিকা বাঁচাতে ব্যস্ত জেলেরা

​কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর) থেকে:

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত উপকূলীয় এলাকাগুলোতে এখন জেলেদের কর্মব্যস্ততা তুঙ্গে। সামনে ইলিশের মৌসুম ও নদীতে মাছ ধরার প্রস্তুতিকে কেন্দ্র করে জেলেরা তাদের পুরনো নৌকা মেরামত এবং নতুন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
​সরেজমিনে উপজেলার বিভিন্ন ঘাট ও নৌকা তৈরির আড়ত ঘুরে দেখা যায়, দিনরাত হাতুড়ি আর বাটালের শব্দে মুখরিত চারপাশ। কেউ নৌকায় আলকাতরা মাখছেন, কেউ বা ফেটে যাওয়া অংশ তালি দিচ্ছেন। আবার অনেক ঘাটে নতুন নৌকার কাঠামো দাঁড়িয়ে গেছে।

​নৌকা তৈরির কারিগর (মিস্ত্রি) মনির হোসেন দীর্ঘ ৪০ বছর ধরে এই পেশায় নিয়োজিত। তার নিপুণ হাতে তৈরি নৌকা মেঘনার উত্তাল ঢেউয়ে টিকে থাকে বছরের পর বছর। নিজের কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি দীর্ঘ ৪০ বছর ধরে নৌকা বানানোর কাজ করে আসছি। এটাই আমার একমাত্র পেশা এবং এর মাধ্যমেই আমি আমার জীবিকা নির্বাহ করি। আমাদের হাতে তৈরি নৌকার ওপর নির্ভর করেই শত শত জেলে পরিবার নদীতে মাছ ধরতে যায়।”
​স্থানীয় জেলেরা জানান, নদীতে মাছ ধরে তাদের সংসার চলে। ঝোড়ো হাওয়া আর বড় বড় ঢেউয়ের সাথে লড়াই করতে হলে নৌকার মজবুতি সবচেয়ে বেশি প্রয়োজন। তাই মৌসুম শুরুর আগেই দক্ষ মিস্ত্রি দিয়ে নৌকা মেরামত করিয়ে নিচ্ছেন তারা। যদিও কাঠ ও উপকরণের দাম বাড়ায় নতুন নৌকা তৈরি এখন বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *