July 29, 2026, 6:25 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

বিজিবির অভিযানে  আখাউড়ায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার দেবগ্রামের একটি বাড়ি থেকে এসব শাড়ি জব্দ কর হয়।

রবিবার দুপুরে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস.এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ভারতীয় উন্নতমানের দুই হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। একটি পরিত্যক্ত ঘর থেকে এসব শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, বিজিবি-৬০ ব্যাটালিয়ন গত পাঁচ দিনে ৭ কোটি ৭১ লক্ষ ৭২ হাজার ৮৯০ টাকার মালামাল জব্দ করেছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচলান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অন্যান্য  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *