July 29, 2026, 6:05 pm
শিরোনাম:
পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩

রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ থেকে:

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সঙ্গে রামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০২ এপ্রিল ) সন্ধ্যায় রামগঞ্জ অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা তাঁদের দ্বায়িত্ব কাজ সঠিক ভাবে পালন করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মমুক্ত পরিবেশে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এলাকা থেকে মাদক ও চোরাকারবারী দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইভটিজিং রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি রামগঞ্জের সংবাদকর্মিদের অবহিত করেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সিনিয়র সহ সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ,
সহ সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক
রাজু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,
সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শান্ত,
অর্থ সম্পাদক পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক
কনক মজুমদার প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন, থানা ওসি তদন্ত আবদুল জলিল,
এসআই বাবুর সহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবর , সাবেক সিনিয়র সহ সভাপতি মনির হোসেন বাবুল সহ প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *