July 29, 2026, 6:26 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাহাদৎ হোসেন’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ একটি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাহাদৎ হোসেন (৩৬)’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৪/০৪/২০২৬ খ্রিঃ মূলে আনুমানিক ১৩.০০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাহাদৎ হোসেন (৩৬), পিতা- মৃত ইউসুব শেখ, সাং- দক্ষিণ গোপীনাথপুর, থানা- সালথা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সাহাদৎ হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জিআর-৮৮/১৮, ধারা- ১৯(১) এর ৯(ক)/৯(খ) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ অনুযায়ী ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *