July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ঢাবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করেন এই ছাত্রদল নেতা।

এ সময় ক্যাম্পেইনের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এ বিষয়ে মো. নাছির উদ্দিন শাওন বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা অনেকাংশে মানুষের অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ে। প্রতিবছর এ রোগে অসংখ্য মানুষ আক্রান্ত হন এবং অনেকের প্রাণহানিও ঘটে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশের মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক স্টিকার লাগানোর কার্যক্রম আগামীকালও (রবিবার) অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *