July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন আহত অন্তত ১৫ জন

মোঃ আব্দুল হক, সিরাজগঞ্জ থেকে:

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের নলকা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং পনেরো জন আহত হয়েছেন। আনুমানিক সকাল ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উক্ত ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ বাসটির চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

স্থানীয় জনগন, পুলিশ ও ফায়ার সার্ভিস, আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *