July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর থেকে, কবির হোসেন রাকিব:

লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ নামক ইটভাটার একটি টিনশেড ঘরে এই দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের ছেলে মো. রুবেল হোসেন (৩০) এবং একই এলাকার বাসিন্দা আলা উদ্দিন (৩৩)।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী শ্রমিক সূত্রে জানা যায়, রুবেল ও আলা উদ্দিন এনবিসি ব্রিকসে ইট লোড-আনলোডের কাজ করতেন। দুপুরে কাজ শেষে ভাটাসংলগ্ন একটি টিনশেড ঘরে তারা বিশ্রাম নিতে যান। এসময় ঘরের চালের সাথে লেগে থাকা বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তারা দুজনেই গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
​নিহত রুবেলের মা রাশেদা বেগম জানান, রুবেল বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রী ও তিনটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের উপার্জনের জন্য তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে নিহত অপর শ্রমিক আলা উদ্দিনের পরিবারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
​ঘটনার পর নিহতদের মরদেহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
​কমলনগর থানার এসআই হিমেল চাকমা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। তিনি বলেন, “নিহতদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। একজনের পরিবার পাওয়া গেলেও অন্যজনের স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *