July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা ও আত্মনির্ভরতার চর্চা গড়ে তুলতে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই ব্যতিক্রমী কার্যক্রম বাস্তবায়িত হয়।
এ-উপলক্ষে (২ এপ্রিল বৃহস্পতিবার) বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টোরটির উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ জাগ্রত করতে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, আবদু সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মোহাম্মদ তোহা, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, স্কাউট কমিশনার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল আবছার, শাহজাদী বিলকিস আক্তার, নিজাম উদ্দিন প্রমুখ।
সততা স্টোরে স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনী শিক্ষা সামগ্রী সূলভ মুল্যা ক্রয় করতে পারবেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *