দিনাজপুর ফুলবাড়ী উপজেলার দুই নম্বর আলাদিপুর ইউনিয়নের মেলা বাড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার মাঝ পথে, পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তর রঘুনাথপুর গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে শুরু করে আইরুদ্দিনের বাড়ি পর্যন্ত আনুমানিক, চারশত ফিটের মত ভয়াবহ পিস ঢালাই রাস্তা ভাঙ্গন শুরু হয়েছে,রাস্তাটি ভেঙ্গে ভেঙ্গে প্রায় মাঝ বরাবর পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত না করলে রাস্তাটি যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে,, প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে প্রায় আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার লোক যাতায়াত করে থাকে,ও বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা করে,, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে,সর জমিনে গিয়ে দেখা গিয়েছে, রাস্তার পাশে অনেক গভীরতা পুকুর থাকার কারণে এই ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে, এলাকাবাসীর জোর দাবি,সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডি ফুলবাড়ী উপজেলার মাধ্যমে রাস্তার পাশে পরিপূর্ণ গাইড ওয়াল দেওয়ার অতি জরুরি ও প্রয়োজন।
