July 29, 2026, 5:36 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সামিম আহমেদের সমর্থনে মগরাহাট পশ্চিমে বিশাল রোড শো

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের ঘোলা নওয়া পাড়া এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে বিশাল রোড শো শুরু হয়।এই রোড শো তে প্রায় কয়েক হাজার তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে রোড শো তে যোগদান করেন। আগামী ২৯,শে এপ্রিল পশ্চিম বাংলার বিধান সভা নির্বাচনে মগরাহাট পশ্চিমে তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ কে রেকর্ড ভোটে নির্বাচিত করার জন্য আম আদমি র কাছে আহ্বান জানান উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি এহসানুল হক মোল্লা। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় ক্ষমতায় আনতে এবং অভিষেক ব্যানার্জি র হাত কে শক্তিশালী করতে এবং বিজেপি বিরুদ্ধে লড়াই জারি রাখতে সামিম আহমেদ কে জয়ী করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সকল দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আজকের এই বিশাল রোড শো তে যোগদান করেন মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও পশ্চিম বাংলা তৃনমূল কংগ্রেসের ও বি সি সেলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং পশ্চিম বাংলা পুলিশের সাবেক সাব ইন্সপেক্টর ও পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য বজলুর রহমান হালদার এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান কুতুবুদ্দিন লস্কর এবং উপ প্রধান আবেদ আলী লস্কর এবং যুব সভাপতি দেলোয়ার হোসেন এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য জামসিদুল ইসলাম সর্দার ও সোহেল রামিজ সর্দার ওরফে হিরো এবং আলামিন হালদার এবং আলাউদ্দীন হালদার অন্যান্য ব্লক ও অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *