June 17, 2026, 5:02 pm
শিরোনাম:
‎রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী নড়িয়ার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও সচেতনতামূলক মিছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন ; জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু খুলনা -যশোর মেইন রোডে ফুলতলা নামক স্থানে বাস ও তেল পরিবহনকারী গাড়ির মধ্যে সংঘর্ষ ‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা

কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক

সাইফুল হাসান কাশিয়ানী (গোপালগঞ্জ) থেকে:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মোঃ ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। বুধবার (১ এপ্রিল) ১১টায় উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামির হতে মোট ৭০ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX ) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। মোঃ ফারুক হোসেন যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা। খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।