July 29, 2026, 6:23 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

গাইবান্ধায় আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‎ ‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা থেকে:

পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় পলাশবাড়ী-গাইবান্ধা (আর-৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
‎আজ বুধবার (বেলা সাড়ে ১১টার দিকে) আয়োজিত অনুষ্ঠানে গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‎সওজ-এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডুসহ সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই কর্মসূচির আওতায় উপকূলীয় চরাঞ্চল, বনভূমি, সড়ক-মহাসড়কের পাশে, নদী ও খালের তীরে এবং ব্যক্তি মালিকানাধীন জমিতে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে।
‎তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সকলকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।
‎উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *