July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে, চরম ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালকেরা

শফিকুল ইসলাম জয়পুরহাট থেকে:

জয়পুরহাটে জ্বালানি তেলের পামগুলোতে দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালকেরা। বন্ধ হয়ে গিয়েছে অনেক পাম্প। এছাড়াও কিছু সংখ্যক পাম্পে সীমিত আকারে তেলের সন্ধান মিললেও ভুক্তভোগীদের ছুটতে হচ্ছে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে।

গত রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ গ্রাহকদের তেল সরবরাহ করার জন্য যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, সহ অন্যান্য কাগজপত্র ও মোবাইল নাম্বার দেখিয়ে জ্বালানি সরবরাহর কথা বলা হয়েছে। এই নির্দেশনা মেনে তেল সরবরাহ করতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, জেলা প্রশাসন কর্তৃক ট্যাগ অফিসার নিয়োগ, প্রশাসনের মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার কথা কিন্তু তা করছেন না।

সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা মিলছে ১০০ থেকে ২০০ টাকা তেল। অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেক গ্রাহক। তাই জ্বালানি সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবির জানাচ্ছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালকেরা।

অন্যদিকে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পাম্পে মোতায়েন করেছেন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *