তার দীর্ঘ বর্ণিল চাকরিজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পিবিআই হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন।