August 22, 2026, 4:15 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পটিয়া কইশ্যা পাড়া এরশাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটিয়া উত্তর খরনা কইশ্যা পাড়া হযরত এরশাদুল্লাহ স্মৃতি সংঘের উদ্যেগে আয়োজিত এরশাদুল্লাহ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল কইশ্যা পাড়া মাঠে অনুষ্ঠিত হয়। এতে শারুফ স্মৃতি একাদশ ২-০ গোলে আরহাম স্মৃতি একাদশকে হারিয়ে শিরোপা লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিজেকেএস কাউন্সিলর ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, উদ্বোধক ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম। এরশাদুল্লাহ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আশিক শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন, কইশ্যা পাড়া হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক, মহি উদ্দিন, শহীদুল আলম, ব্যাংকার ইঞ্জিনিয়ার এমদাদুল হোসেন রাসেল, নুরুল হক ভান্ডারী, মোহাম্মদ হাসান, মাহমুদুল হাসান আরাফাত প্রমুখ। টুর্নামেন্টে এলাকার মোট ৮ টি দল অংশগ্রহন করে।