July 29, 2026, 4:23 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১

Reporter Name

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গতকাল শুক্রবার ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ এই হামলায় তেল আবিবে এক ব্যক্তি নিহত হয়েছে। এই হামলার কারণে জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।

এমডিএ জানিয়েছে, ইরানের ওই হামলায় তেল আবিবে ৬৫ ও ৫০ বছর বয়সী আরও দুই ব্যক্তি আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিএ আরও জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলি শহর কুসেইফেতে ৩৭ ও ২১ বছর বয়সী দুই ব্যক্তি শেল বা বিস্ফোরণের টুকরোতে আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম থেকে প্রকাশিত ছবিতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ছবিতে দেখা যায় একটি প্রধান সড়কের কিছু অংশ নিরাপত্তার কারণে আংশিকভাবে ঘিরে রাখা হয়েছে।

সেনাবাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে ক্ষেপণাস্ত্র আঘাতের একটি স্থান থেকে হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মিকি ডেভিড জানান, একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্লাস্টার মিউনিশন (এক ধরনের বিভক্ত বোমা) আঘাত হেনেছে।

ক্লাস্টার বোমা মাঝ-আকাশে বিস্ফোরিত হয় এবং একটি বিস্তৃত এলাকা জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। ইরান ও ইসরায়েল এর আগেও একে অপরকে ক্লাস্টার বোমা ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপি-কে একটি ভিডিও ফুটেজ দিয়েছেন। ওই ভিডিওতে জেরুজালেমের দিকে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা মধ্য ইসরায়েলের বিভিন্ন আঘাতস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে।

এএফপি-র সংবাদদাতারা জানান, তারা ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের জেরিকো থেকে বিস্ফোরণের শব্দ এবং জেরুজালেমে বিমান হামলার সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

পরবর্তী এক বার্তায় তারা জানায়, জরুরি অবস্থা মোকাবেলায় নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ উদ্ধারকারী দলগুলো সক্রিয়ভাবে মধ্য ইসরায়েলে কাজ করছে।

আজ শনিবার ভোর হতে না হতেই ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে জানায়, ইরান থেকে তাদের লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন বলেন, দেশের দুটি বৃহৎ ইস্পাত কারখানা ও পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলের অপরাধের জন্য কঠিন মূল্য দিতে হবে।

সর্বশেষ এই প্রাণহানির ঘটনার আগে, ইসরায়েলের জরুরি সেবা ও কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলের পক্ষের ১৮ জন সাধারণ নাগরিক হামলায় নিহত হয়েছে।

তারা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছে, যার মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়াও একজন ফিলিপাইনীয় পরিচর্যাকারী ও একজন থাই নাগরিক নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *