August 22, 2026, 1:32 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

প্রথমবারের মতো  প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার বিকালে  রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এরই মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নেমেছে হাজারো নেতাকর্মীর। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে এখন মুখরিত পুরো নয়াপল্টন এলাকা। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন আজ নয়াপল্টনের কার্যালয়ে বসবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, আজ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগেই দলীয় কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন