August 22, 2026, 4:15 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পটিয়ার আলমগীর আলম এপেক্স বাংলাদেশের’ বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে:

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে সারাদেশের ক্লাবের প্রতিবেদন ও দায়িত্বশীল কাজের মাধ্যমে ক্লাব সভাপতি হিসাবে ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম। গত ২৭ মার্চ খুলনার সিটি ইন লিমিটেডে আয়োজিত এই বর্ণাঢ্য কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আবদুল আলীম।এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পান্না, এপেক্স ইন্ডিয়ার পাস্ট প্রেসিডেন্ট সুনীল চক্রবর্তী, গ্লোবাল প্রেসিডেন্ট আসলাম হোসাইন, পাস্ট প্রেসিডেন্ট ভূবন লাল ভারতী, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ এবং সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমানসহ সারাদেশের ডিস্ট্রিক্ট গর্ভণরবৃন্দ,ক্লাব সভাপতি সেক্রেটারি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কনভেনশনে সভাপতিত্ব করেন কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল শাহা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এপেক্স বাংলাদেশের কার্যক্রম সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ নেতৃত্বের মাধ্যমে এ সংগঠন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরা বলেন, আলমগীর আলমের মতো নেতৃত্বই সংগঠনকে শক্তিশালী করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো এপেক্স পরিবারের জন্য গৌরবের।
এপেক্সিয়ান আলমগীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি আমার ক্লাবের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”
অনুষ্ঠান শেষে আলমগীর আলমের হাতে সম্মাননা প্রদানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কনভেনশনের সমাপ্তি ঘটে।