August 22, 2026, 4:16 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

আদালতে মামলা চলমান, তবুও ঘর নির্মাণের অভিযোগ বিবাদীপক্ষের বিরুদ্ধে

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলার উত্তর বানিয়ারজান (গাড়িয়ালপট্টি) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীপক্ষের বিরুদ্ধে ওই জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
‎অভিযোগকারী মোঃ রায়হান ইসলাম চৌধুরী জানান, তার পৈত্রিক দাবি করা জমি নিয়ে একই এলাকার জহুরুল ইসলাম, উজ্জল মিয়া ও রেজাউল করিমসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে তার বড় ভাই আঃ রাজ্জাক চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
‎তিনি অভিযোগ করেন, গত ২৬ মার্চ দুপুরে বিবাদীপক্ষ দলবদ্ধ হয়ে উক্ত জমিতে প্রবেশ করে ইট, বালু ও সিমেন্ট দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
‎এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানা যায়।
‎তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এদিকে স্থানীয়দের মতে, অভিযোগ থাকা সত্ত্বেও বিবাদীপক্ষের নির্মাণ কার্যক্রম চালিয়ে যাওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
‎ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু সমাধান এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
‎(বিষয়টি আদালতে বিচারাধীন; চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য বিবেচ্য)