August 22, 2026, 5:41 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পটিয়ায় নিরীহের জায়গা জবর দখলের চেষ্টা: থানায় অভিযোগ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড পাল পাড়ায় নিরীহ অমর পালের বসতভিটা জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে। এ ঘটনায় ভুক্তভোগী অমল পাল বাদী হয়ে একই এলাকার শিমুল পাল, বাবু পাল, নিংকেল পাল, সুজন পালসহ অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। অভিযোগ সুএে জানা যায়, দীর্ঘদিন যাবত বিরোধীয় জায়গা পরিমাপ নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে অমল পালের বসতভিটার জায়গা জবরদখল পূর্বক টিনের ঘেরা বেড়া দিয়ে প্রতিপক্ষরা ঘিরে ফেলে। ফলে অমল পালের পরিবারের শতবছর বৃদ্ধা মহিলা সহ ঘর থেকে বের হতে পারছে না। এবিষয়ে ৯ নম্বর ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম বিরোধী জায়গা নিয়ে বিরোধ দেখা দিলে জায়গা সার্ভে করা হয়, কিন্তু ঈদের পরে এলাকার মান্যগন্য ব্যাক্তি নিয়ে ফাইনাল পরিমাপ করে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। প্রতিপক্ষরা শালিশ বিচার না মেনে গায়ে জোরে টিনের ঘেরা বেড়া দেওয়া এলাকা বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে তিনি শিকার করে। এ ঘটনায় থানায় অভিযোগের হওয়ায় থানার এস আই সাইফুল ইসলাম ঘটনা স্থল তদন্ত করে উভয় পক্ষকে ২৭ মার্চ থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। টিন ও ঘেরা-বেড়া দেওয়ার সময় বিবাদীগন হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছে, বাদী পক্ষ চরম নিরাপত্তা হীনতাই রয়েছে। এবিষয়ে বিবাদীগন দাবি করছেন তারা তাদের জায়গা টিনের ঘেরা বেড়া দিয়েছে বলে দাবি করেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে জায়গায় জবরদখল করা নিয়ে সংঘর্ষের আশংকা করেছে স্থানীয়রা। বাদী এব্যাপারে পটিয়া থানার পুলিশ প্রশাসন সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।