August 22, 2026, 2:13 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

জ্যামাইকায় ‘জীবন’র বার্ষিক ইফতার-ডিনার অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে:

নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাসরত বাংলাদেশি অফিসারদের অন্যতম সংগঠন জ্যামাইকা ইন্টিগ্রেডেট বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন) এর উদ্যোগে বার্ষিক ইফতার ও ডিনার গত ১৩ মার্চ শুক্রবার হিলসাইড এভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী ।বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, ভালো’র প্রতিষ্ঠাতা সিইও শাহরিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ডিটেক্টিভ মাসুদুর রহমান, অক্সিলিয়ারি পুলিশ ক্যাপ্টেন সাঈদ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সার্জেন্ট মেহেদী মামুন ও অফিসার মামুন সর্দার। আরও উপস্থিত ছিলেন সার্জেন্ট হোসাইন, ট্রাফিক সুপারভাইজার অনিক ইসলাম, অফিসার মাকিজ, আহসান, লোকাল ১১৮২ এর কুইন্স-ব্রংক্স ডেলিগেট পঙ্কজ রয়সহ সংগঠনটির অন্যান্য সদস্য, ব্রঙ্কস ব্রাদারহুড এবং আমেরিকান বাংলাদেশি ল’এনফোর্সমেন্ট সোসাইটির সদস্যরা ।খবর আইবিএননিউজ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনওয়াইপিডির ১০৪ প্রিসিঙ্কটের ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ডিটেক্টিভ রাসিক মালিক। প্রধান অতিথির বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে জীবন এর ইফতার-ডিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। শক্তিশালী কমিউনিটি বিনির্মানে জীবনের এমন উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে এবং কমিউনিটির সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে তুলবে। বিশেষ অতিথি শাহরিয়ার রহমান বলেন, জ্যামাইকা ও আশপাশের নেইবারহুডগুলোতে বসবাসরত বাংলাদেশি অফিসারদের এ আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির সাথে সংগঠনটির সম্পর্কের উন্নয়ন তথা সম্প্রীতির বন্ধন কমিউনিটির জন্য অত্যন্ত সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মীর বাশার, রাসিক মালিক, মাসুদুর রহমানসহ আরও অনেকে। বক্তারা শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংগঠনের সভাপতি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী জানান, জ্যামাইকা ও তার আশেপাশের এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে বসবাসরত অফিসারদের প্রতি দায়বদ্ধতা থেকে জীবনের পথচলা শুরু। সংগঠনটির সদস্যরা ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সর্ম্পক বজায় রাখতে অতীতেও বিভিন্ন সফল উদ্যোগ নিয়েছিল এবং এর ধারাবাহিকতায় আজকের ইফতার মাহফিলের আয়োজন ।