August 22, 2026, 1:00 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বনেতাদের যোগ দেয়ার আহ্বান – নেতানিয়াহু

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ইরানের তীব্র মিসাইল হামলার মুখে বিপাকে পড়েছে ইসরায়েল! শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ ডেজার্টে দুই প্রধান শহর দিমোনা ও আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন।

তিনি বিশ্বনেতাদের প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের শহর আরাদে সাম্প্রতিক এক হামলার স্থান পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। সেখানে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ইতোমধ্যে কয়েকটি দেশ এ দিকেই এগোচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আরও বিস্তৃত সমর্থন প্রয়োজন।

নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ইরানের এমন সামর্থ্য রয়েছে যা দিয়ে তারা ইউরোপের গভীর অভ্যন্তরে দীর্ঘপাল্লার হামলা চালাতে পারে। এদিকে পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে, এবং সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা ও বিবিসি।

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক