August 22, 2026, 2:22 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে আসা ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, কানাডার মন্ট্রিয়াল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ মডেলের বিমান রানওয়েতে নামার পর একটি ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাটি স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে ঘটে।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কাত হয়ে থাকতে দেখা যায়। তবে এ সব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সংঘর্ষে চারজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বিমানে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন, তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরটিতে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছে। ফলে সব আগত ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া বা পূর্ববর্তী গন্তব্যে ফেরত পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি গেটের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি